Header Ads

১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধ


১৯৬৭ সালে ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে সংঘটিত যুদ্ধ ‘সিক্স–ডে ওয়ার’ (ছয় দিনের যুদ্ধ) নামেও পরিচিত। এ যুদ্ধ মধ্যপ্রাচ্যের সীমানা বদলে দেয় এবং ফিলিস্তিনিদের ওপর বড় ধরনের প্রভাব ফেলে।

ইসরায়েলের সঙ্গে এ যুদ্ধে জড়িয়ে পড়ে মিসর, সিরিয়া ও জর্ডান। মিসর ও সিরিয়ার কাছে থেকে হামলার শিকার হওয়ার আশঙ্কায় ইসরায়েল আগবাড়িয়ে মিসরের বিমান বাহিনীর ওপর হামলা চালালে এ যুদ্ধ বাধে।

যুদ্ধে মিসরের কাছ থেকে সিনাই উপদ্বীপ ও গাজা উপত্যকা, সিরিয়ার কাছ থেকে গোলান মালভূমির বেশির ভাগ এবং জর্ডানের কাছ থেকে পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীর দখল করে নেয় ইসরায়েল। এর ফলে পশ্চিম তীর, গাজা ও পূর্ব জেরুজালেমে বসবাসকারী প্রায় ১০ লাখ ফিলিস্তিনি ইসরায়েলিদের নিয়ন্ত্রণে চলে যায়।

ইসরায়েলের এ দখলদারি টিকে আছে আজকের দিনটি পর্যন্ত। ইতিমধ্যে ইসরায়েল ১৯৭৯ সালে মিসরের সঙ্গে একটি শান্তিচুক্তি করে এবং সিনাই উপদ্বীপ ফিরিয়ে দেয়। তবে ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেম ও গোলান মালভূমিকে পাকাপাকিভাবে তার অংশ করে নেয়। যদিও ইসরায়েলের এমন দখলদারিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের বেশির ভাগই স্বীকৃতি দেয়নি।


No comments

Powered by Blogger.