২৪ ঘণ্টাই দিনের আলো থাকে
আপনি জানেন কি? পৃথিবীতে এমন ৫টি দেশ আছে যেখানে ২৪ ঘণ্টাই দিনের আলো থাকে। বিশ্বের সব জায়গায় ১২ ঘণ্টার দিন, ১২ ঘণ্টার রাত হলেও এই দেশগুলোতে ২৪ ঘণ্টাই দিন থাকে। যেমন-
১. নরওয়ে
এখানে মে মাসের শেষ থেকে জুলাই মাস পর্যন্ত ৭৬ দিন সূর্য অস্ত যায় না। তাই আর্কটিক সার্কেলে অবস্থিত নরওয়েকে বলা হয় মধ্য রাতের সূর্যের দেশ। নরওয়ের স্যালবার্ডে ১০ এপ্রিল থেকে ২৩ অগাস্ট পর্যন্ত দিন-রাত সূর্যের আলো থাকে।
২. নুনাভুত, কানাডা
আর্কটিক সার্কেল থেকে প্রায় দুই ডিগ্রি উপরে, কানাডার উত্তর পশ্চিম অঞ্চলে অবস্থিত নুনাভুত ও উত্তর নরওয়ে (উদাহরণ: Tromsø, Nordkapp) । এখানে প্রায় দুই মাস ধরে ২৪ ঘণ্টাই সূর্যের আলো থাকে। অন্যদিকে শীতকালে এই জায়গাটি টানা ৩০ দিন সম্পূর্ণ অন্ধকার থাকে।
৩. আইসল্যান্ড
‘Civil twilight’ হয়, অর্থাৎ সূর্য পুরোপুরি নামে না।যদিও আইসল্যান্ড আর্কটিক সার্কেলের ঠিক নিচে, জুন মাসে এখানে রাতেও আলো থাকে। গ্রীষ্মের সময় আইসল্যান্ডে রাত হয়।
৪. ব্যারো, আলাস্কা
Barrow (বর্তমান নাম Utqiaġvik) মে মাসের শেষ থেকে জুলাই মাসের শেষ পর্যন্ত এখানে সূর্য অস্ত যায় না। নভেম্বরের শুরু থেকে পরবর্তী ৩০ দিন আবার এখানে সূর্য ওঠে না। এটি পোলার নাইট নামে পরিচিত। গোটা শীতকাল সমগ্র দেশ অন্ধকারে ডুবে থাকে।
৫. সুইডেন
মে মাসের শুরু থেকে আগস্ট মাসের শেষ পর্যন্ত সুইডেনে মাঝরাতে সূর্য অস্ত যায় এবং প্রায় ৪ টের সময়ে উদয় হয়। এখানে এক টানা ৬ মাস সূর্য অস্ত যায় না। অর্থাৎ এখানে দিন-রাত দিনের আলো থাকে।
এছাড়াও অ্যান্টার্কটিকা,
ফিনল্যান্ড, রাশিয়ায় বছরের কিছু সময় ২৪ ঘণ্টা দিনের আলো থাকে।
ভবিষ্যত-মুখী ভাবনা:
এই ধরনের স্থানগুলো ভবিষ্যতের পর্যটনের জন্য বেশ আকর্ষণীয়, বিশেষ করে অ্যাস্ট্রো-ট্যুরিজম বা প্রাকৃতিক ঘটনাভিত্তিক ভ্রমণের ক্ষেত্রে। মিডনাইট সানের অভিজ্ঞতা নিতে অনেক পর্যটক প্রতি বছর এই স্থানগুলোতে যান। প্রযুক্তি ও পরিবহন ব্যবস্থার উন্নতির সঙ্গে সঙ্গে এদের আকর্ষণ আরও বাড়ছে।

No comments