Header Ads

আহলে বাইত কি?

 


আহলে বাইতের অভিধানিক অর্থ : আহল (أهل)আরবি শব্দ, অর্থ: পরিবার, বাসিন্দা, গৃহস্থ, ঘনিষ্ঠজন বাইত (بيت)অর্থ: ঘর, বাসগৃহ, গৃহ অতএব, "আহলে বাইত" (أهل البيت) এর সরাসরি বাংলা অর্থ দাঁড়ায়: "গৃহবাসী" বা "ঘরের লোকজন", অর্থাৎ পরিবারের সদস্য পারিভাষিক অনুযায়ী অর্থ: ইসলামি প্রেক্ষাপটে "আহলে বাইত" বলতে বোঝানো হয়: নবী মুহাম্মদ (সা.)-এর পারিবারিক সদস্যগণ, যারা তাঁর ঘনিষ্ঠ আত্মীয় ইসলামি সমাজে মর্যাদাসম্পন্ন নবী সাঃ এর কন্যা হযরত ফাতেমা যাহরা আঃ জামাতা হযরত আলী রাঃ দুই দৌহিত্র হযরত ইমাম হাসান হযরত ইমাম হোসাইন রাঃ কে রাসূল সাঃ এর আহলে বাইত বলা হয়

কুরআনে আহলে বাইত

কুরআনে আহলে বাইতের (أهل البيت) সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ আয়াত রয়েছে, যেগুলোতে রাসূলুল্লাহ (সা.)-এর পরিবার তথা আহলে বাইতের মর্যাদা পবিত্রতা নিয়ে আলোচনা করা হয়েছে নিচে কুরআনের কয়েকটি প্রসিদ্ধ আয়াত এবং তার ব্যাখ্যা বাংলা ভাষায় তুলে ধরা হলো:

. সূরা আহযাব (৩৩:৩৩)

আয়াত: نَّمَا يُرِيدُ اللَّهُ لِيُذْهِبَ عَنكُمُ ٱلرِّجْسَ أَهْلَ ٱلْبَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيرًۭا বাংলা অনুবাদ: নিশ্চয়ই আল্লাহ চান যে, তিনি তোমাদের থেকে অপবিত্রতা দূর করবেন, হে আহলে বাইত! এবং তোমাদের সম্পূর্ণরূপে পবিত্র করবেন

ব্যাখ্যা:
এই আয়াতটিকে আহলে বাইতের পবিত্রতা মর্যাদার প্রমাণ হিসাবে ধরা হয়। অধিকাংশ হাদীস ব্যাখ্যাকারী বলেন, এখানে আহলে বাইত বলতে রাসূল (সা.) এর কন্যা ফাতিমা (রা.), জামাতা আলী (রা.), এবং তাঁদের পুত্র হাসান (রা.) হুসাইন (রা.) কে বোঝানো হয়েছে। তবে অনেকে রাসূলুল্লাহ (সা.) এর স্ত্রীদেরকেও এর অন্তর্ভুক্ত মনে করেন

. সূরা আশ-শূরা (৪২:২৩)

আয়াত: قُل لَّآ أَسْـَٔلُكُمْ عَلَيْهِ أَجْرًا إِلَّا ٱلْمَوَدَّةَ فِى ٱلْقُرْبَىٰ বাংলা অনুবাদ: বলুন, আমি তোমাদের নিকট কোন প্রতিদান চাই না, শুধু চাই আত্মীয়দের (আহলে বাইতের) প্রতি ভালোবাসা

ব্যাখ্যা:
এই আয়াতটি থেকে বোঝা যায় যে, রাসূলুল্লাহ (সা.) আহলে বাইতের প্রতি ভালোবাসা শ্রদ্ধা চেয়েছেন তার উম্মতের নিকট থেকে। একে রাসূলের প্রতি ভালোবাসা আনুগত্যের অংশ হিসেবে ধরা হয়

. সামগ্রিক দৃষ্টিকোণ:

আহলে বাইতের প্রতি সম্মান, ভালোবাসা এবং তাদের পথ অনুসরণের বিষয়ে কুরআন সহিহ হাদীসে জোর দেওয়া হয়েছে। আহলে বাইতের সদস্যরা ইস্লামের ইতিহাসে জ্ঞান, তাকওয়া আত্মত্যাগের মহান উদাহরণ

ভবিষ্যতমুখী চিন্তা:

বর্তমান ভবিষ্যৎ মুসলিম সমাজে আহলে বাইতের শিক্ষা, আদর্শ এবং ঐতিহ্যকে গুরুত্ব সহকারে জানা মানা গুরুত্বপূর্ণ, যাতে বিভাজন নয় বরং ঐক্য নৈতিক উন্নয়নের দিকেই আমরা এগিয়ে যেতে পারি

হাদিসে আহলে বাইত

. হাদিসে কিসা (চাদরের হাদিস) : উৎস: সহিহ মুসলিম, তিরমিজি, আহমদ ইত্যাদি

রাসূলুল্লাহ (সা.) একবার একটি চাদরের নিচে আলী, ফাতিমা, হাসান হুসাইন (.)-কে ডেকে এনে বললেন: "হে আল্লাহ! এরা হচ্ছে আমার আহলে বাইত। তুমি এদের থেকে অপবিত্রতা দূর কর এবং এদেরকে সম্পূর্ণরূপে পবিত্র কর।" — (সহিহ মুসলিম, কিতাব ফাযায়েল আস-সহাবা)

. হাদিসে সাকালাইন (দুটি ভারী বস্তু) : উৎস: তিরমিজি, সহিহ মুসলিম, মুসনাদে আহমদ

নবী (সা.) বলেন: "আমি তোমাদের মাঝে দুটি ভারী বস্তু রেখে যাচ্ছিএক, আল্লাহর কিতাব (কুরআন) এবং দুই, আমার আহলে বাইত। যতক্ষণ তোমরা এদের আঁকড়ে থাকবে, ততক্ষণ পথভ্রষ্ট হবে না।"

. আহলে বাইতের ভালোবাসা : উৎস: সহিহ মুসলিম

রাসূল (সা.) বলেন: "আহলে বাইতের প্রতি ভালোবাসা ঈমানের অংশ।"

. হুসাইন (.) সম্পর্কে হাদিস

নবী (সা.) বলেন: "হুসাইন আমার থেকে এবং আমি হুসাইন থেকে।" — (তিরমিজি, হাদিস ৩৭৮০)

এই হাদিস হুসাইন (.)-এর সঙ্গে নবীজির আত্মিক সম্পর্ক ভালোবাসার গভীরতা প্রকাশ করে

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মক্কা মদিনার মধ্যবর্তীখুম্মনামক স্থানে দাঁড়িয়ে আমাদের সামনে ভাষণ দিলেন। আল্লাহর প্রশংসা সানা বর্ণনা শেষে ওয়ায-নসীহত করলেন। তারপর বললেন, সাবধান, হে লোক সকল! আমি একজন মানুষ, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফিরিশতা আসবে, আর আমিও তাঁর ডাকে সাড়া দেব। আমি তোমাদের কাছে গুরুত্বপূর্ণ দুটো জিনিস রেখে যাচ্ছি। এর প্রথমটি হলো আল্লাহর কিতাব। এতে হিদায়াত এবং নূর রয়েছে। সুতরাং তোমরা আল্লাহর কিতাবকে অবলম্বন কর, একে শক্ত করে ধরে রাখো। এরপর কুরআনের প্রতি আগ্রহ অনুপ্রেরণা দিলেন

তারপর বললেনঃ আর হলো আমার আহলে বাইত। আর আমি আহলে বাইতর ব্যাপারে তোমাদের আল্লাহর কথা স্মরণ করিয়ে দিচ্ছি, আহলে বাইতর ব্যাপারে তোমাদের আল্লাহর কথা স্মরণ করিয়ে দিচ্ছি, আহলে বাইতর ব্যাপারে তোমাদের আল্লাহর কথা স্মরণ করিয়ে দিচ্ছি। হুসায়ন বললেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 'আহলে বাইত' কারা, হে যায়দ? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিবিগণ কি আহলে বাইতর অন্তভুক্ত নন? যায়দ (রাঃ) বললেন, বিবিগণও আহলে বাইতর অন্তর্ভুক্ত; তবে আহলে বাইত তাঁরাই, যাদের উপর যাকাত গ্রহন হারাম। হুসায়ন বললেন, সব লোক কারা? যায়দ (রাঃ) বললেন, এরা আলী, আকীল, জাফের আব্বাস (রাঃ) এর পরিবার-পরিজন। হুসায়ন বললেন, এদের সবার জন্য যাকাত হারাম? যায়দ (রাঃ) বললেন, হ্যাঁ। হাদিসের মানঃ সহিহ (Sahih)

নবী নিকট আহলে বাইতের মূল সদস্য কারা?

গ্রন্থঃ সহীহ মুসলিম (ইফাঃ) অধ্যায়ঃ ৪৬/ সাহাবী (রাঃ) গণের ফযীলত (كتاب فضائل الصحابة رضى الله تعالى عنهم) হাদিস নম্বরঃ ৬০৪৩

আবূ বকর ইবনু আবূ শায়বা মুহাম্মাদ ইবনু আবদুল্লাহ ইবনু নূমায়র (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে বের হলেন। তাঁর গায়ে ছিলো কাল পশম দ্বারা খচিত একটি পশমী চাঁদর। হাসান ইবনু আলী (রাঃ) এলেন, তিনি তাঁকে চাঁদরের ভেতর ঢুকিয়ে নিলেন। হুসায়ন ইবনু আলী (রাঃ) এলেন, তিনিও তার সঙ্গে (চাদরে) ঢুকে পড়লেন। ফাতিমা (রাঃ) এলেন, তাকেও ভেতরে ঢুকিয়ে ফেললেন। অতঃপর আলী (রাঃ) এলেন, তাঁকেও ভেতরে ঢুকিয়ে নিলেন। পরে বললেনঃ হে আহলে বাইত! আল্লাহ তাআলা তোমাদের থেকে অপবিত্রতাকে বিদুরিত করে তোমাদের অতিশয় পবিত্রময় করতে চান। হাদিসের মানঃ সহিহ (Sahih)

এই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত কারা আহলে বাইতের মূল সদস্য 

গ্রন্থঃ সূনান আত তিরমিজী অধ্যায়ঃ ৪৬/ রাসূলুল্লাহ তার সাহাবীগণের মর্যাদা (كتاب المناقب عن رسول الله ) হাদিস নম্বরঃ ৩৭৭২

যাইদ ইবনু আরকাম (রাযিঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের মধ্যে আমি এমন জিনিস রেখে গেলাম যা তোমরা শক্তরূপে ধারণ (অনুসরণ) করলে আমার পরে কখনো পথভ্রষ্ট হবে না। তার একটি অন্যটির তুলনায় বেশি মর্যাদাপূর্ণ গুরুত্বপূর্ণঃ আল্লাহ তা'আলার কিতাব যা আকাশ হতে মাটি পর্যন্ত দীর্ঘ এক রশি এবং আমার পরিবার অর্থাৎ আমার আহলে বাইত। দুটি কখনও আলাদা হবে না কাওসার নামক ঝর্ণায় আমার সঙ্গে একত্রিত না হওয়া পর্যন্ত। অতএব তোমরা লক্ষ্য কর আমার পরে দু'জনের সঙ্গে তোমরা কিভাবে আচরণ কর। সহীহঃ মিশকাত (৬১৪৪), রাওযুন নায়ীর (৯৭৭, ৯৭৮), সহীহাহ (/৩৫৬-৩৫৭)


No comments

Powered by Blogger.