Header Ads

সিয়াম এর অন্যতম উদ্দেশ্যঃ

 


সিয়াম এর অন্যতম উদ্দেশ্যঃ


নিজের অন্তরের পাপ-কালিমা দূর করিয়া অন্তরে বিরাজমান মহান আল্লাহর সুপ্ত নূর নিজের ভিতরে স্থায়ীভাবে বিকশিত করা মহান আল্লাহ পাক বলিযাছেন- "আমার রঙে তোমরা রঙিন হয়ে যাও" (সূরা বাকারাহ-২৩৮)আল্লাহর রঙে নিজেকে রঙিন করিয়া নেওয়ার অর্থ হইলো- আল্লাহর গুণে গুণান্বিত হওয়া বা আল্লাহর চরিত্রে নিজেকে চরিত্রবান করাকেননা, নিজের মধ্যে আল্লাহর চরিত্র বিকশিত হওয়ার অর্থ হইলো- সিয়াম সাধনার মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করিয়া সালাত (সংযোগের প্রচেষ্টা) পূর্ণ করা বা আল্লাহকে লাভ করা তাই সিয়াম হইলো সর্বোত্তম সালাত

প্রতিটি মানবের ভিতরে বিদ্যমান নফ্স সৃষ্টিগত ভাবেই মহাপবিত্র পারিবারিক, পারিপার্শ্বিক সামাজিক জীবনে চলিতে গিয়া অধিকাংশ মানব হিংসা, অহংকার, লোভ-লালসা, মিথ্যাচার, ক্রোধ-প্রতিশোধ, প্রতারণা, পরনিন্দা, কৃপণতা, লোক দেখানো ইবাদত ইত্যাদি নানান প্রকারের কু-রিপু নামক শয়তানের কুমন্ত্রণায় দিনে দিনে নিজের পবিত্র নফ্সকে কলুষিত করিয়া ফেলে তখন সেই নফ্সের রূপ হয় "নফ্সে আম্বারা" বা কলুষিত নফ্স আল্লাহ দর্শনের সেই স্বচ্ছ আয়নার ন্যায় নফ্সের উপর নোংড়া কলুষতার আবরণ পড়িয়া অন্ধকারাচ্ছন্ন হইয়া যায় ফলস্বরূপ সেই কলুষিত নফ্স এর উপরে আল্লাহ প্রকাশিত বিকশিত হইতে পারেন নাতাই দয়াময় আল্লাহ পাক মানবকূলের জন্যে মহা নেয়ামত স্বরূপ সালাত সিয়াম দ্বারা তাঁহার নৈকট্য লাভের সুবন্দোবস্ত করিয়াছেনআর সালাত সিয়াম এর তাৎপর্য হাকিকত উপলব্ধি করাইবার জন্যে, সঠিক পদ্ধতিতে সালাত সিয়াম সাধনা করিবার জন্যে শিক্ষক স্বরূপ যুগে যুগে তাঁহার প্রতিনিধি স্বরূপ নবী-রসূল-অবতারগণকে প্রেরণ করিয়াছেন

নবুয়তের যুগ শেষে আল্লাহ-রসূল ঘোষিত মাওলা আলী আঃ এর বেলায়েতের ধারাবাহিকতায় পথপ্রদর্শক-অভিভাবক (ওয়ালিয়াম-মুর্শিদা, সূরা কাহাফ-১৭) রূপে প্রেরণ করিতেছেন তাঁহার প্রতিনিধি কামেল অলী-মুর্শিদগণকে তথা আহলে বাইয়েত আঃগণকে দযাময় আল্লাহ পাক সকল কোন কামেল অলী-মুর্শিদকে উসিলা ধরিয়া (সূরা মাইয়েদাহ-৩৫), তাঁহার সঙ্গ সান্নিধ্য লাভ করিয়া (সূরা তওবা-১১৯), তাঁহার সোহবতে থাকিয়া অবিরাম সালাত-সিয়ামের মাধ্যমে মুক্তি লাভের জন্যে পথ নির্দেশ দিয়াছেন তাই সালাত-সিয়াম কেবল নির্ধারিত সালাতের ওয়াক্ত বা নির্ধারিত রমজান মাসের মধ্যেই সীমাবদ্ধ নহে বরং প্রতিটি ক্ষণ, প্রতিটি দিন প্রতিটি মাসের জন্যেই প্রযোজ্য আর নির্ধারিত ওয়াক্ত এবং নির্ধারিত মাস হইলো বিশেষভাবে প্রশিক্ষণ গ্রহনের সময় মাত্র প্রতিটি মানবের অন্তরে উন্মোচিত হোক আত্ম উপলব্ধির সকল দুয়ার

--আলহামদুলিল্লাহ আমিন, ইয়া রাহমাতাল্লিল আলামিন।।

No comments

Powered by Blogger.