Header Ads

কিভাবে আল্লাহ্ কে স্মরণ ও দর্শন করা যায়

যিকির একটি আরবী শব্দইহার অর্থ স্মরণ করামোশাহেদা একটি আরবী শব্দ ইহার অর্থ দর্শন করামহান আল্লাহ্ বান্দাকে তাঁহার যিকির বা স্মরণ করিবার তাগিদ করিয়াছেনমহামান্য আল কোরআনে আল্লাহ্ পাক গাফুরুর রাহীম বলেন (সুরা আনকাবুত আয়াত - ৪৫- রুকু ), ওয়ালা যিকরুল্লাহে আকবারঅর্থঃ - এবং আল্লাহর যিকির বা স্মরণই শ্রেষ্ঠতর (বস্তু) উক্ত বিধান অনুযায়ী আল্লাহকে যিকির বা

স্মরণ করা সর্ব উত্তম কাজএখানে নিঃসন্দেহে বলা যায় ইসলামের সকল কার্যের মধ্যে আল্লাহ্ কে স্মরণ করাই সেরা কার্য

এখন গভীর চিন্তার বিষয় এই যে কোনো বস্তুকে যদি স্মরণ করা যায় তবে তাহার প্রাকৃতিক চোখের সম্মুখে ভাসিয়ে উঠে অর্থাৎ উক্ত বস্তুর প্রতিকৃতিকে দর্শন করা যায়কিন্তু আল্লাহর স্মরণে আল্লাহর প্রতিকৃতি কি চোখের সম্মুখে ভাসিয়ে উঠে

উক্ত কোরআন বিধান মর্মে আরো বুঝা যায় যে, আল্লাহ্ পাক তাঁহার স্মরণ করিতে বলিয়াছেন কিন্তু তাহার নামের স্মরণ করিতে বলেন নাইআল্লাহ্ পাক তাহার নামের যিকির করিতে কেবলমাত্র বলেন নাই যিকিরিরে মাধ্যমে তাহাকে মোশাহেদা করিতে বলিয়াছেনআল্লাহ্ পাক কোরআন মজীদে বলেন(সুরা বাক্বারা আয়াত - ২০০ রুকু - ২৫ )

যখন হজ্জের কার্য সমাধা করিবে তখন আল্লাহ্ কে স্মরণ করিবে যেরূপ তোমাদের পূর্ব পুরুষদেরবাপ দাদা কে স্মরণ করিয়া থাকো তদপেক্ষা অধিক পরিমাণে আল্লাহ্ কে স্মরণ করউক্ত বিধানে আল্লাহ্ পাক তাহাকে স্মরণ করার জন্য স্পষ্ট আদেশ প্রধান করিয়াছেনএখন কথা হইল এই যে আমরা আমাদের পূর্ব পুরুষদের কে বা বাপ দাদাকে স্মরণ করিতে পারি যদি তাহাদেরকে দেখিয়া থাকিযদি না দেখিয়া থাকি তাহা হইলে অবশ্যই স্মরণ আসিবে নাএখন গভীর চিন্তার বিষয় এই যে আমরা যদি আল্লাহ্ কে না দেখিয়া থাকি তাহা হইলে আল্লাহ্ কে কিভাবে যিকির বা স্মরণ করিবএবং কিভাবে মোশাহেদায় মুশগুল হইব তাহা কি সম্ভবযেমন আমি একজনের নাম জানিয়াছি কিন্তু তাহাকে কখনো দেখি নাইআমি যদি সেই অচেনা ্যক্তির নাম আজীবন স্মরণ করি তাহা হইলে তাহাকে চেনা হইবে কি তাহা কখনই হইতে পারেনাতেমনি আল্লাহ্ কে প্রথমে চেনা না হইলে আল্লাহর যিকির বা স্মরণ এবং মোশাহেদা বা দর্শন হইতে পারেনা

মহান আল্লাহ্ দূরে নাই নিকটেই রহিয়াছেন তাহার প্রমানআল কোরআনেরঃ(সুরা ক্কাফ - আয়াত -১৬- রুকু ) আল্লাহ্ বলেন, আমি মানুষের এত নিকটে রহিয়াছি যে তাহার স্কন্ধ গর্দ্দান শিরা শাহরগ অপেক্ষা অধিকতর উক্ত কোরআন বিধান মতে আল্লাহ্ পাক মানুষের মধ্যেই অবস্থান করিতেছেন

তিনি এত নিকটে অবস্থান করিতেছেন যে মানুষের স্কন্ধ বা গর্দ্দানের শাহারগ হইতেও অধিকতরএখন গভীর চিন্তা করিলে বুঝা যায় যে আল্লাহ্ পাক যদি মানুষের মধ্যে অবস্থান করিয়া থাকেন তবে তাহাকে যিকিরে মোশাহেদা করা বা স্মরণ করাও সম্ভবআল্লাহ্ পাক বলেন(সুরা হাদিদ আয়াত -- রুকু )ওয়া হুয়া মা আকুম আয়নামাকুনতুমঅর্থঃ আমি তোমাদের সঙ্গেই আছি তোমরা যেখানেই থাক না কেন

উক্ত বিধানে আরও প্রমাণিত হয় যে আল্লাহ্ পাক মানুষের সাথেই রহিয়াছেন ইহাতে কোনো সন্দেহের অবকাশ নেইসুতরাং আল্লাহ্ কে স্মরণ দর্শন করা মানুষের পক্ষেই সম্ভব

No comments

Powered by Blogger.