লেজ কাটা দূরূদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা আলিহি ওয়াসাল্লামের গ্রহণযোগ্য নয়।
দরূদ শরীফ পাঠ করা ইসলামে একটি গুরুত্বপূর্ণ ইবাদত। কুরআন ও হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর প্রতি দরূদ পাঠের ব্যাপারে অনেক উৎসাহ প্রদান করা হয়েছে। তবে দরূদ পাঠের ক্ষেত্রে সম্পূর্ণতা বজায় রাখা জরুরি। হাদিসের আলোকে দেখা যায়, লেজ কাটা বা অসম্পূর্ণ দরূদ পাঠ রাসূলুল্লাহ (সা.)-এর নিকট গ্রহণযোগ্য নয় এবং তা বরকতপূর্ণও নয়।
হাদিস দ্বারা প্রমাণিত:
কুরআনুল কারীমে আল্লাহ পাক বলেন, অবশ্যই আল্লাহ তাঁর ফেরেস্তাদের নিয়ে নবীর দূরূদ পাঠ করেন। হে ঈমানদারগণ তোমরাও তাঁর প্রতি দূরূদ ও সালাম পেশ করতে থাক। (সূরা আযহাব:৫৬, আল-কোরআন)। এ আয়াত অবতীর্ণ হওয়ার পর সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসুলুল্লাহ (সা) কিভাবে আপনার উপর দূরূদ পাঠ করতে হবে ??
উত্তরে নবীজী (সা:) বলেন, "আল্লাহুম্মা সাল্লে আলা মুহাম্মদ ওয়ালা আলে মুহাম্মদ" । অতঃপর তিনি বলেন, "দেখ, তোমরা যেন আমার উপর লেজ কাটা দূরূদ না পড়।"
সাহাবারা বলেন," তা কেমন?" নবীজী (সা) উত্তরে বলেন," আমার আহলে বায়েত (আলী, ফাতেমা, হাসান ও হোসেন)-কে বাদ দিয়ে শুধু আমার উপর দূরূদ পড়া যেমন 'আল্লাহুম্মা সাল্লে আলা মুহাম্মদ ' বলে চুপ থাকা।
সূত্র: [জারূবায়ে বেলায়েত (পৃ: ১৫৪), মাজমাউল বয়ান,৮ম খন্ড (পৃ:৩৬৯), মুরাজেয়াত (পৃ:৬৬), মুসনাদে আহমদ, ৫ম খন্ড (পৃ:৩৫৩), যাখাইরুল উকবা (পৃ:১৯), ইয়া নাবিউল মাওয়াদ্দাত (পৃ:৭), কানযুল উম্মাল, ১ম খন্ড (পৃ:১২৪), সাওয়ায়েকে মুহরিকা (পৃ:৮৭), ফাজায়েলুল খামছা, ১ম খন্ড (পৃ:২০৯)]
হযরত আবূ মাসউদ (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন: "রাসূলুল্লাহ (সা.) আমাদের শিক্ষা দিতেন কীভাবে দরূদ পাঠ করতে হয়। আমরা বললাম, হে আল্লাহর রাসূল! আমরা কিভাবে আপনার উপর দরূদ পাঠ করব?"
তিনি বললেন: "আল্লাহুম্মা সাল্লে আলা মুহাম্মদ ওয়ালা আলে মুহাম্মদ" (সহীহ বুখারী ও সহীহ মুসলিম)
এ হাদিস থেকে বোঝা যায়, শুধু "আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ" বলেই থেমে যাওয়া একটি অসম্পূর্ণ দরূদ, কারণ এতে 'আলে মুহাম্মদ'-এর (অর্থাৎ পরিবার ও অনুসারীদের) প্রতি দরূদ পাঠ করা হয় না।
অসম্পূর্ণ দরূদের ফল:
রাসূলুল্লাহ (সা.) পূর্ণ দরূদ ছাড়া দরূদ গ্রহণ করেন না – হাদিসে এসেছে, "যে ব্যক্তি আমার প্রতি দরূদ পাঠ করলো, কিন্তু আমার আহলে বাইতের প্রতি দরূদ পাঠ করলো না, সে দরূদ আমার কাছে পৌঁছে না।" (মিশকাত, আল-কাউসার)
অসম্পূর্ণ দরূদ পাঠ ইবাদতের ফজিলত কমিয়ে দেয় এবং এটি আদববহির্ভূত।
উপসংহার:
রাসূলুল্লাহ (সা.)-এর প্রতি দরূদ পাঠের সময় হাদিসে নির্ধারিত পূর্ণ দরূদ পাঠ করাই উত্তম ও গ্রহণযোগ্য। অসম্পূর্ণ দরূদ আদবের খেলাফ এবং তা রাসূলুল্লাহ (সা.)-এর নিকট গ্রহণযোগ্য নয়।
No comments