Header Ads

"অতশত বুঝি না - আমি পাক্কা মুসলমান"

 

আজকাল অনেক মানুষ যখন দ্বীনের গভীর বিষয় জানতে অনিচ্ছা প্রকাশ করে, তখন বলে: অতশত বুঝি নাআমি পাক্কা মুসলমান।এই বক্তব্যের মাধ্যমে মূলত বোঝাতে চাওয়া হয়, “আমি ধর্মীয় বিষয় নিয়ে বিশ্লেষণ করতে চাই না, শুধু বিশ্বাসটাই যথেষ্ট।

তেনারা এতটাই উদারমনা যে আল্লাহ নিজেও অবাক বিস্ময় এদের ভন্ডামী দেখতে থাকেন এতটাই আতেল বাটপার যে লানত দিতেও কুন্ঠিত হন গোলাপ এবং ধুতরা - দুটোকেই এক পাত্রে নিয়ে আসেন সত্য মিথ্যাকে একই মানদন্ডে নিয়ে আসেন কলিযুগে এসব ধ্যাস্টামো বা ভন্ডামী নবীর (সাঃ) আহলে বাইতের (আঃ) ভক্ত প্রেমিক মুহিব এবং শীয়া দাবীদার ভন্ডগুলোর মধ্যে বেশী করে প্রতীয়মান হচ্ছে

কিন্তু ইসলামের প্রকৃত শিক্ষা কি তা- বলে?

কুরআনের নির্দেশ:

তোমরা কি মনে করো, আমি তোমাদের এমনিই ছেড়ে দেব, না জেনে যে তোমাদের মধ্যে কে জিহাদ করে এবং ধৈর্য ধরেছে?” (সূরা তাওবা, :১৬)

বল, যারা জানে এবং যারা জানে না, তারা কি সমান?” (সূরা যুমার, ৩৯:)

থেকে বোঝা যায়, ইসলামে জ্ঞান অন্বেষণ, তথ্য যাচাই, বুঝেশুনে আমল করা হলো আসল মুসলমানের বৈশিষ্ট্য

হাদীসের বাণী:

রাসূলুল্লাহ (সা.) বলেছেন: যে ব্যক্তি এমনভাবে আল্লাহ সম্পর্কে কথা বলে যা সে জানে নাসে জাহান্নামে যাবে।(তিরমিজি)

আরও বলেন: যে আল্লাহর রাস্তায় জ্ঞান অন্বেষণে বের হয়, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন।
(
মুসলিম)

আমি পাক্কা মুসলমান” — কিন্তু কিসে পাক্কা?

ভদ্রলোক বেশ দৃঢ়তার সাথে বললেন যে অতশত বুঝি না দাদা আমি হানাফি শাফেয়ি মালেকি হাম্বলি দেওবন্দী বেরলি জামাতি তাবলিগি সুফি পীরালি উসুলি আখবারী শীয়া-সুন্নি এইসব আজাইরা ক্যাঁচালে নাই ভাই কথা একটাই, আমি একজন পাক্কা মুসলমান ব্যস

খুব শান্তস্বরে নীচু গলায় ভদ্রলোককে বললাম চলুন গরম গরম কফি খাই আর কথা বলি ভদ্রলোক বললেন জ্বী মশাই চলুন গরম কফির কাপে চুমুক দিয়ে বললাম এত রাগ করেন কেন দাদা গুটিকতক কথা বলি কিছুটা চিন্তা করুন প্লীজ ভদ্রলোক বললেন কি আর বলবেন আচ্ছা বলুন দেখি ! মৃদু প্রশ্ন করলাম শুধু "মুসলমান" বলাটাই কি যথেষ্ট ? কফি বেশ ভালই লাগছে ভদ্রলোকের মেজাজ এখন বেশ ঠান্ডা সিগারেটে লম্বা টান দিয়ে দৃঢ়কন্ঠে বললেন , Off cource , I am a perfect Muslim !

সুরে সুর মিলিয়ে আমিও বলিষ্ঠকন্ঠে আমিও বললাম নিঃসন্দেহে আপনি একজন মুসলমান বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নাই অনুমতি যদি দেন তাহলে দুটো কথা নিবেদন করতে চাই ভদ্রলোকের পূর্ন অনুমতি পেয়ে ধীরলয়ে বলতে শুরু করলাম দুইবাংলা মিলিয়ে প্রায় আটত্রিশ কোটি বাঙ্গালীর বসবাস এবারে আপনি যদি বলেন যে আমি শুধুই একজন বাঙ্গালী প্রশ্ন তো আসবেই যে পশ্চিমবঙ্গের নাকি বাংলাদেশের বাঙ্গালী সবই তো আরব জাতি প্রশ্ন তো আসবেই যে সৌদী আরবের নাকি ইয়েমেনের একইভাবে যদি বলেন যে আমি শুধুই একজন মুসলমান মনে করিয়ে দিলাম যে কারবালার দুইপ্রান্তেই অমুসলিম ছিল না !

ভদ্রলোক এবারে বেশ নড়েচড়ে বসলেন আরেক পেয়ালা কফির ফরমায়েশ দিয়ে সিগারেটে সুখটান দিয়ে কিছুটা বিরক্তির সুরে বললেন যে কোথাকার জল কোথায় নিয়ে চললেন আরও পরিস্কার করে বলেন ! বিনয় কন্ঠে মোলায়েমভাবে বললাম চটছেন কেন দাদা মন দিয়ে একটু শুনুন ! তাই বলুন

আচ্ছা ধরুন যে পৃথিবীর যে কোনও মুসলিম বা অমুসলিম ব্যক্তি আপনাকে যদি এরকম প্রশ্ন করে যে, রাসুলের (সাঃ) পরিস্কার আদেশের পরেও যারা খাতা কলম দেয় নাই তারাও তো মুসলমান ছিলেন ! আপনি তাহলে কোন দলীয় মুসলমান ?

অনেকেই মনে করেন:

·         নামাজ-রোজা করলেইপাক্কাহওয়া যায়

·         মাজারে গিয়ে মানত করলেই ধর্ম পালন হলো

·         কেবল বিশ্বাস রাখলেই যথেষ্ট, কাজ বা জ্ঞান না থাকলেও চলবে

কিন্তু বাস্তবে, সঠিক আকীদা, আমল জ্ঞান ছাড়া ইসলামেপাক্কা মুসলমানহওয়া অসম্ভব

ইসলাম শুধু বিশ্বাস নাবিশ্বাস + জ্ঞান + কাজ

বিষয়

অনুধাবন ছাড়া হবে?

নামাজ

না, সঠিক নিয়ত নিয়ম জানতেই হবে

রোজা

না, ভঙ্গের কারণ শর্ত জানতেই হবে

ঈমান

না, তাওহীদ, শিরক বুঝতে হবে

ইবাদত

না, হালাল-হারাম বুঝে করতে হবে

উপসংহার:

অতশত বুঝি নাআমি পাক্কা মুসলমানবলাটা আত্মপ্রবঞ্চনা ছাড়া কিছু নয়বরং, প্রকৃত মুসলমানের বৈশিষ্ট্য হলো:  "তারা শোনে, চিন্তা করে এবং সর্বোত্তম অনুসরণ করে। (সূরা যুমার, ৩৯:১৮) আসুন, আমরা বুঝে-বুঝে ইসলাম পালন করিযেন শুধু মুসলমান নামেই নয়, কাজে নীতিতেও হই "পাক্কা"


No comments

Powered by Blogger.