খন্দকার পান্জু শাহ ফকিরেরএকটি ভাব বাণী
দরবেশের মূল
বিশ্বাস সত্য।
নূরে গুরু নীরে
শিষ্য,
ভজ চতুদলে করে
বর্ত ॥
চক্ষু কর্ণ নাসিকা
ছয়,
মুখ মাজা আবদারে
নয়,
ব্রহ্ম ছিনা স্তন
নাভি পদ্ম,
চৌদ্দ ভুবন এহি
অৰ্থ ॥
জিহ্বা তলে জলের
ধারা,
পুষ্প ক্ষিতি
হুতাশ নড়া,
নীরে চন্দ্র নূরে
সূর্য্য,
নক্ষত্রগণ নীরের
অনুগত ॥
রাত্র দিবা পলক দম
শুমার,
একলাখ চৌত্রিশ
হাজার সবাকার,
অধঃ পূর্ব বামে
উত্তর,
দক্ষিণের হেতু
নাহি তো ॥
দশ হরফের মর্ম
ভারি,
উর্দ্ধ দেশে মোকাম
তারই,
বার লাখ আর তের
হাজার,
তিনশ পঁচিশ লোম
দেখিতো ॥
খোল খুটি একই
দাঁড়া,
ষাট রগ চৌশট্টি
জোড়া,
হিরুচাঁদ কয়
মলকুতে গোড়া,
দেখে পাঞ্জু সু
মুদ্রিত।।
.jpg)
No comments