Header Ads

তৌহিদী_জনতাঃ


তৌহিদী_জনতাঃ



এই তৌহিদি জনতাই পিটিয়ে মেরেছিল ইসলামের তৃতীয় খলিফা কোরআন সংকলক, স্বয়ং নবী কারীম (সাঃ) এর দুই মেয়ের জামাই হযরত উসমান (রাঃ) হযরত ওমর (রাঃ)-কেতার বিরুদ্ধেও অভিযোগ ছিল, তিনি কোরআনের আইন অনুযায়ী খিলাফত চালাতে পারছেন নাঅথচ আজকে যে কোরআন পড়ি- তার সংকলক উঁনিহত্যার ৪০ দিন আগে অবধি উনাকে অবরুদ্ধ রাখা হয় সপরিবারে জুম্মার নামাজ পড়ার অনুমতিও দেয়া হয় নিঅথচ এই যে নামাজের ঘর মসজিদে নববী, যেটি তাঁর সমস্ত সম্পত্তি দানের উপর কেনা হয়েছিল, রাসূল(সাঃ) এর সময়েএকটা অন্ধকার কক্ষে বন্দি থাকতে হয়েছিল এমন এক সাহাবীকে, যাকে স্বয়ং আল্লাহর রাসূল(সাঃ) উপাধি দিয়েছিলেন- জুন্নুরাইন বা দুই আলোর মালিকতাকে পাহারা দিচ্ছিলেন রাসূলের দুই নাতি, ইমাম হাসান (রাঃ) আর ইমাম হোসেন (রাঃ) গোপনে পানি এনে দিতেন রাসূল(সা) এর আরেক মেয়ের জামাই হযরত আলী (রাঃ)অথচ এই উত্তেজিত জনতার দাবী ছিল- রাসূল(সাঃ) এর শান থেকে বিচ্যুতি আর আল্লাহর আইন অনুযায়ী চলতে না পারার ব্যর্থতাই খলিফাকে পিটিয়ে মারার ঔচিত্য দেয়! উনাকে বাঁচাতে গিয়ে হাতের আংগুল কেটে ফেলেন খলিফার স্ত্রী নায়েলাআর কোরআন পাঠরত খলিফা ওসমান(রাঃ) কে মেরে ফেলা হয় কোরআনের অবমাননার অপরাধে

কারা মারে?? এই তৌহিদি জনতাই! এই উত্তেজিত জনতা কোরআন সংকলকের চেয়েও বড় কোরআন রক্ষাকারী, নবীর মেয়ের জামাই দৌহিত্রদের চাইতেও বড় নবীপ্রেমিক, আশারা, মুবাশশরা বা আল্লাহর কাছে বেহেশতের সুসংবাদ পাওয়া সাহাবী উসমানের চেয়েও আল্লাহর দ্বীন বেশী বুঝে এরা! যারা খলিফাকে মেরেছিল তারাও নামাজ পড়েই এসেছিল তারাও কোরআনের হাফেজ ছিল বিভিন্ন যুদ্ধে বীরত্বের পুরস্কারপ্রাপ্ত ছিলকিন্তু তাদের সামনে ধর্ম থাকে না, ক্ষোভ, ক্রোধ আর পৈশাচিকতা ভর করে এজন্যই কোরআন পাঠরত খলিফা উসমান(রাঃ) কে পিটিয়ে মারতেও দ্বিধা বোধ করে নাই এরা!

আমর বিন হামক উত্তেজিত তৌহিদি জনতার একজন খলীফা উসমান(রাঃ)-এর নিস্তেজ মৃত বুকে নয়বার তরবারী দিয়ে আঘাত করছিল আর বলেছিল, এই তিনটি আঘাত আল্লাহর জন্য আর শেষের ছয়টি আমার মনের ক্ষোভউত্তেজিত তৌহিদি জনতার ক্ষোভের সমীকরণ এটাই ধর্মের চাইতে পলিটিক্স বেশী থাকে যে কারণে মানুষকে অন্ধ বানিয়ে দেয়, খুনি বানিয়ে দেয়! হয় মরবো, নাহয় মারবো- এই লিনিয়ার ব্রেইনওয়াশের জগতে নিয়ে যায় ওদের!! ধর্ম অশান্তি রোধ করতে চাইলেও- পলিটিক্স এসে খুনী বানায়! যে পলিটিক্সের কাছে খুন হয়ে যান নামাজরত হজরত ওমর (রাঃ), কোরআন পাঠরত হজরত উসমান( রাঃ)  

No comments

Powered by Blogger.