মাজার ভাংচুর করার হাদিস
মাজার ভাংচুর করার হাদিস
মাজারে ভণ্ডামির ধোঁয়া তুলে যারা মাজার ভাংচুর করছে বা তাদের যারা সমর্থন করছে তাদের জানা উচিত যে, জান্নাতুল বাকীর মাজার গুলোতে কি এমন ভণ্ডামি হত। সেগুলো কেন ভাঙা হয়েছিল? হ্যাঁ সেগুলো কিছু এমন হাদিসের দোহাই দিয়ে ভাঙা হয়েছিল।
মুহাম্মাদ ইবনু বাশশার (রহঃ) ..... আবূ ওয়াইল (রহঃ) থেকে বর্ণিত যে, আলী রাদিয়াল্লাহু আনহু আবূল- হায়্যাজ আল-আসা’দী (রহঃ) কে বলেছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যে দায়িত্ব দিয়ে প্রেরণ করেছিলেন, আমি তোমাকেও সেই দায়িত্ব দিয়ে প্রেরণ করছি। তা হলো, কোন উঁচু কবরকে (মাটি) সমান করা ব্যতীত ছাড়বেনা, আর কোন প্রতিকৃতি বিধ্বংস করা ব্যতীত ছাড়বে না। [সূনান তিরমিজী (ইফাঃ) অধ্যায়ঃ ১০/ কাফন-দাফন (كتاب الجنائز عن رسول الله ﷺ) হাদিস নম্বরঃ ১০৪৯] - আল আহকাম ২০৭, ইরওয়া ৭৫৯, তাহযীরুস সাজিদ ১৩০, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ১০৪৯ [আল মাদানী প্রকাশনী]
উক্ত হাদিসের পরিপ্রেক্ষিতেই কিছু উগ্র বকধার্মিক মাজার ভাঙচুর করে থাকে। যদিও এই হাদিসটি আংশিক। পূর্ণ হাদিসটি নিচে দেওয়া হল, আনাস ইবনু মালিক (রাঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা্য় আসলেন তখন মদিনার উঁচু এলাকার ‘আমর ইবনু ‘আউফ গোত্রে অবস্থান করলেন।
আনাস (রাঃ) বলেন, সেখানে তিনি চৌদ্দ দিন থাকলেন। এরপর তিনি বানু নাজ্জারের নেতৃস্থানীয় লোকেদের কাছে খবর পাঠালেন। তারা সকলেই তরবারি ঝুলিয়ে হাজির হলেন। আনাস (রাঃ) বলেন, সেই দৃশ্য এখনো যেন আমি দেখতে পাচ্ছি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সওয়ারীর উপর এবং আবূ বাকর (রাঃ) তাঁর পিছনে উপবিষ্ট রয়েছেন, আর বনু নাজ্জারের নেতাগণ রয়েছেন তাদের পার্শ্বে। অবশেষে আবূ আইউব (রাঃ)-এর বাড়ির চত্বরে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর মালপত্র নামালেন। রাবী বলেন, ঐ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই সালাতের সময় হত সেখানেই সালাত আদায় করে নিতেন। এবং তিনি কোনো কোনো সময় ছাগল-ভেড়ার খোঁয়াড়েও সালাত আদায় করতেন।
রাবী বলেন, তারপর তিনি মাসজিদ তৈরির নির্দেশ দিলেন। তিনি বনী নাজ্জারের নেতাদের ডাকলেন এবং তারা এলে তিনি বললেন, তোমাদের এ বাগানটি আমার নিকট বিক্রি কর। তারা বলল, আল্লাহর শপথ, আমরা বিক্রি করব না। আল্লাহ শপথ-এর বিনিময় আল্লাহর নিকটই চাই। রাবী বলেন, এখানে কি ছিল, আমি তোমাদের বলছি স্থানে তখন ছিল মুশরিকদের পুরাতন কবর, বাড়ী ঘরের কিছু ভগ্নাবশেষ কয়েকটি খেজুরের গাছ। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নির্দেশে মুশরিকদের কবরগুলি মিশিয়ে দেয়া হল। ভগ্ন চিহ্ন সমতল করা হল, খেজুর গাছগুলি কেটে ফেলা হল। রাবী বলে, কাটা খেজুর গাছের কান্ডগুলি মসজিদের কেবলার দিকে এর খুঁটি হিসেবে এক লাইনে স্থাপন করা হল এবং খুঁটির ফাঁকা স্থানে রাখা হল পাথর। তখন সাহাবাগণ পাথর বয়ে আনছিলেন এবং ছন্দ যুক্ত কবিতা আবৃত্তি করছিলেনঃ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদের সঙ্গে ছিলেন এবং বলেছিলেন, হে আল্লাহ্! আসল কল্যাণ কেবলমাত্র আখিরাতের কল্যাণ।
হে আল্লাহ্! তুমি মুহাজির ও আনসারদের সাহায্য কর। সহীহ বুখারী (তাওহীদ) হাদিস নং ৩৯৩২](২৩৪১) (আধুনিক প্রকাশনীঃ ৩৬৪২, ইসলামিক ফাউন্ডেশনঃ ৩৬৪৫)
হাদিসের মানঃ সহিহ এই হাদিস অনুযায়ী পরিষ্কার বোঝা গেলো উঁচু কবর ভাঙার কারণ কি ছিল। সেগুলো ছিল ইহুদীদের কবর। আর এখন খারেজী, উগ্র, জঙ্গি ধর্মব্যবসায়ীরা আল্লাহর ওলীদের মাজার ভাঙচুর করছে। হায়রে! জাহেল মূর্খের দল।
.jpg)
No comments