দুনিয়া চলে যাচ্ছে আর আখিরাত সামনে আসছে
দুনিয়া চলে যাচ্ছে আর আখিরাত সামনে আসছে
হযরত জাবির ইবনে আব্দুল্লাহ (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ইরশাদ করেন-
إِنَّ أَخْوَفَ مَا أَخَافُ عَلَى أُمَّتِي: الْهَوَى وَطُولَ الْأَمَلِ فَأَمَّا الْهَوَى فَيَصُدُّ عَنِ الْحَقِّ. وَأَمَّا طُولُ الْأَمَلِ فَيَصُدُّ عَنِ الْآخِرَةِ
আমি অমার উম্মতের ব্যাপারে যে বিষয়ের সবচেয়ে বেশী ভয় করি, তা হলো খাহিশাত বা প্রবৃত্তির অনুসরণ এবং দীর্ঘ আশা। প্রবৃত্তির অনুসরণ মানুষকে হক পথ থেকে সরিয়ে দেয় আর দীর্ঘ আশা আখিরাত থেকে গাফিল করে দেয়।
وَهَذِهِ الدُّنْيَا مُرْتَحِلَةٌ. وَهَذِهِ الْآخِرَةُ قَادِمَةٌ، وَلِكُلِّ وَاحِدٍ مِنْهُمَا بَنُونَ، فَكُونُوا بَنِي الْآخِرَةِ وَلَا تَكُونُوا مِنْ بَنِي الدُّنْيَا، فَإِنَّكُمُ الْيَوْمَ فِي دَارِ الْعَمَلِ، وَأَنْتُمْ غَدًا فِي دَارِ جَزَاءٍ وَلَا عَمَلَ
দুনিয়া তো মুখ ঘুরিয়ে চলে যাচ্ছে আর আখিরাত (ক্রমে) সামনে আসছে। আর উভয়েরই সন্তান হয়। অতএব তোমরা আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হয়ো না। কেননা আজ তো তোমরা এমন স্থানে আছ, যেখানে আমল করতে হয়। আর কাল এমন স্থানে যেতে হবে, যেখানে আমলের বদলা বা প্রতিদান মিলবে কিন্তু আমল করা যাবে না।
কিতাব:কাসরুল আমাল
লেখক:ইমাম ইবনু আবিদ দুনয়া
জন্ম:২০৮ হিজরি
মৃত্যু:২৮১ হিজরি
.jpg)
No comments