Header Ads

মাওলা আলী (আঃ) দুনিয়ার বুকে তাসরিফ গ্রহণ করার সংক্ষিপ্ত ইতিহাস


 মাওলা আলী (আঃ) দুনিয়ার বুকে তাসরিফ গ্রহণ করার সংক্ষিপ্ত ইতিহাস



নাম: হযরত আলী ইবনে আবু তালিব (আঃ), পিতার নাম: আমর ইবনে আব্দুল মোত্তালিব,যিনি আবু তালিব (আঃ) নামে সর্বাধিক পরিচিতমাতার নাম: ফাতেমাহ বিনতে আসাদ (আঃ), জন্ম তারিখ: ১৩ই রজব,আমূল ফিলের ত্রিশ বছর পর। জন্মস্থান: পবিত্র ক্বাবা গৃহের ঠিক অভ্যন্তরেশাহাদাত: ২১শে রমজান,৪০ হিজরীজীবনকাল: ৬৩ বছর মাস দিন। বেলায়েত লাভ: ১৮ই জিলহজ্ব,১০ম হিজরীইমামতকাল: ৩০ বছরশাহাদাতের স্থান: কুফা মসজিদের মেহরাবে। হত্যাকারী: আব্দুর রহমান ইবনে মুলজেম (লানত) সমাধিস্থল: নাজাফে আশরাফ,ইরাক

মাওলা আলী (আঃ) এর মায়ের নাম ফাতেমাহ বিনতে আসাদ (আঃ)-তিনি ছিলেন আসাদ ইবনে হাশেমের কন্যাআরবের রীতি অনুযায়ী ওনার নাম- ফাতেমাহ বিনতে আসাদ (আঃ)ওনার স্বামীর নাম আমর ইবনে আব্দুল মোওালিব,আবু তালিব (আঃ)নামে অধিক পরিচিত

রাসূল (সাঃ) -এর নবুয়তের ঘোষনার পূর্বে তিনি ইবরাহীম (আঃ) এর ধর্মের অনুসারী ছিলেনপরবর্তীতে দয়াল রাসূল পাক (সাঃ) -এর উপড়ে ঈমান আনয়নকরে মোহাম্মদী ইসলামে শামিল হনতিনি একজন পুতঃপবিত্রা নারী ছিলেনসেদিন ছিল শুক্রবার,রজব মাসের ১৩ তারিখ, দয়াল রাসূল পাক (সাঃ) -এর নবুওয়ত ঘোষনার ১০ বৎসর পূর্বে এবং হিজরতের ২৩ বছর আগের এমনই এক দিনে,হযরত আলী (আঃ) গর্ভে থাকা অবস্থায় মায়ের প্রসব বেদনা উঠলে তিনি পবিত্র ক্বাবা গৃহে চলে যান এবং কাবা গৃহের দেয়ালের নিকট বসে পড়েন এবং আল্লাহকে উদ্দেশ্য করে বলেন- “প্রভু হে! আমি তোমার প্রতি, তোমার পক্ষ থেকে নাযিলকৃত সকল কিতাবের প্রতি এবং ঘরের পুনঃনির্মাতা দাদা ইবরাহীম (আঃ) এর কথার প্রতি পরিপূর্ন ঈমান রাখি

প্রভু হে! ঘরের নির্মাতার সম্মানে এবং আমার পেটে যে শিশু আছে তার ওসিলায় শিশুর জন্মদান আমার জন্য সহজ করে দাওকিছু সময় অতিবাহিত হবার পর পবিত্র কা'বা গৃহের দেয়ালে ফাটল সৃষ্টি হল এবং তিনি ফাটলের পথ দিয়ে কা'বা গৃহের অভ্যন্তরে প্রবেশ করা মাত্রই ফাটলটি পূণরায় জোড়া লেগে গেলতখন ওখানে উপস্থিত অন্যান্যরা কা'বা গৃহের দরজা শত চেষ্টা করেও খুলতে পারলেন নাসবাই বুঝে গেলেন যে,এটা মহান আল্লাহর বিশেষ হিকমত

অবশেষে চারদিন পর পবিত্র ক্বাবা গৃহের পূর্বের ফাটলকৃত জায়গার মধ্য দিয়ে দয়াল রাসূল পাক (সাঃ) -এর ইশারায় হযরত ফাতেমা বিনতে আসাদ (আঃ) এক পবিত্র নবজাতকসহ পবিত্র ক্বাবা গৃহ থেকে বের হয়ে আসলেননবজাতক সহ বের হয়ে আসা মাত্র পুনরায় কা'বা গৃহের ফাটলকৃত অংশটি পূর্বের মত জোড়া লেগে গেলমহান আল্লাহর তরফ থেকে দয়াল রাসূল পাক (সাঃ) শিশুটির নাম রাখলেনআলীযে নাম জগতে ইতিপূর্বে কেউই রাখে নিপবিত্র কা'বা গৃহের অভ্যন্তরেই ইমাম আলী (আঃ) জন্মগ্রহন করেন

---তথ্য সূত্র: কাশাফুল গ্বাম্মাহ,১ম খন্ড,পৃ: ৯০

No comments

Powered by Blogger.